ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ ২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৩৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রফেশনাল ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা ২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nu<space>athp<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে  পাঠিয়ে ফল জানা যাবে। এ ছাড়াও রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions থেকেও ফল পাওয়া যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর