ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

দ্বিতীয় মেয়াদে উপাচার্য ড. হারুন-অর-রশিদের যোগদান

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ মার্চ ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ দ্বিতীয় মেয়াদে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদক্রমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তাকে পুনরায় নিয়োগ দেন।

সোমবার বিকেলে প্রফেসর ড. হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন। তার পুনঃনিয়োগের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, ড. হারুন-অর-রশিদ ২০১৩-২০১৭ (মার্চ) পর্যন্ত প্রথম টার্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। তিনি দেশের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী।

আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম