ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে নোমান উর রশীদের যোগ
অধ্যাপক নোমান উর রশীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে সম্প্রতি যোগদান করেছেন।
এর আগে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ অধ্যাপক নোমান উর রশীদকে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালটির ট্রেজারার পদে নিয়োগ দেন।
ইতোপূর্বে তিনি ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিযুক্ত হন। এরপর দুই মেয়াদে মহাপরিচালক পদে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে পুনঃনিয়োগের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করে মান-সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ দলীয় স্বার্থের সঙ্গে সংবিধান মেলানো প্রতারণা-ছোটলোকি
- ২ অর্থসংকটে থাকা ভর্তিচ্ছু ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা
- ৩ ১০ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- ৪ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ৫ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস