বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স-১ম বর্ষ পরীক্ষা বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে একযোগে শুরু হচ্ছে। এ বছর ৫৫৭ টি অনার্স কলেজের ১৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩০ টি অনার্স বিষয়ে সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা গ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এসএইচএস/আরআই
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির টাকা দিতে জকসুর স্মারকলিপি
- ২ শিক্ষার্থীদের ‘রাজাকার’ মন্তব্যে ইউজিসি সচিবের অপসারণ দাবি
- ৩ ঢাবিতে শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু
- ৪ ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স: জবি শিক্ষক সমিতি
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব