ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ রোববার

প্রকাশিত: ১১:১১ এএম, ০৮ জুলাই ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশিত হবে। পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশের ৬২১টি কলেজের ২ লাখ ৬৪ হাজর ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space>H2<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম