মাস্টার্স প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু ১৬ আগস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৬ আগস্ট।
সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা উক্ত ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
সেই সঙ্গে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভর্তি কার্যক্রমে আগামী ৩০ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।
এছাড়া ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Master Tab এর Master (Regula) Admission Guideline) পাওয়া যাবে।
মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার বিক্ষোভ
- ২ বিএনপি-ছাত্রদলের নামে নারী নির্যাতনের অভিযোগ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ
- ৩ হাদির কবর জিয়ারতে শুরু হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ মার্চ’
- ৪ জবির শহীদ সাজিদ ভবনে টানা ৪ দিন বিদ্যুৎ থাকবে না
- ৫ ছাত্রলীগকে বলা হতো—তোমরা পরীক্ষায় বসো, চাকরির ব্যবস্থা আমরা করে দেবো