ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শিক্ষা ও গবেষণায় শাবিকে শীর্ষে তোলা হবে : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট | প্রকাশিত: ১১:৪৪ এএম, ২২ আগস্ট ২০১৭

শিক্ষা ও গবেষণায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আবারও শীর্ষে তোলার কথা জানালেন নতুন দায়িত্ব পাওয়া উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমার অন্য কোনো এজেন্ডা নাই। শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ছিল। আমি আবারও এক নম্বরে পরিণত করতে চেষ্টা চালাবো। আমি যতদিন আছি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব। আমি প্রয়োজনে শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বসব। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় কাউকে সুযোগ দেয়া হবে না বরং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবী ও সর্বোচ্চ ফলাফলধারীদের নিয়োগ দেয়া হবে।

সবশেষে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ সময় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, কার্যকরী সদস্য সরদার আব্বাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাবির ১০ম উপাচার্য হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আব্দুল্লাহ/এএম/এমএস