২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে। নতুনসূচি অনুযায়ী ২৫ জুনের পরিবর্তে এখন ১১ জুলাই থেকে শুরু হবে এ পরীক্ষা। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেশনজট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী ভর্তি, ক্লাস, পরীক্ষা এবং ফল প্রকাশ করছে। সে অনুযায়ী সম্প্রতি ৩য় বর্ষ অনার্স/২০১৩ এবং ৪র্থ বর্ষ অনার্স/২০১৩ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু মান-উন্নয়ন পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কর্তৃপক্ষ আশা করছে, পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এ পুনঃনির্ধারিত সময়সূচির আর কোন পরিবর্তন করা হবে না। এছাড়া ক্রাশ প্রোগাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরবর্তীতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট অধ্যক্ষ, শিক্ষক ,শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ ঘোষিত ক্রাশ প্রোগ্রাম সফল করতেও সকলের সহযোগিতা কামনা করেছে।
২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd প্রকাশ করা হয়েছে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স: জবি শিক্ষক সমিতি
- ২ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব
- ৩ সিকৃবিতে নিয়োগ ইস্যুতে উত্তেজনা, শিক্ষকদের দুই পক্ষের হাতাহাতি
- ৪ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদ ছাত্রশক্তির
- ৫ বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন