ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ডিগ্রি পাস ও অনার্স পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৪ আগস্ট ২০১৭

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর