বশেমুরকৃবিতে ঈদের ছুটি ২৭ আগস্ট থেকে শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটি শেষে আগামী ১১ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ১০ সেপ্টেম্বর খুলবে।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসসমূহ আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে ছুটি থাকবে এবং তা আগামী ১০ সেপ্টেম্বর খোলা হবে। বশেমুরকৃবি’র উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য জানিয়েছেন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হাদির কবর জিয়ারতে শুরু হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ মার্চ’
- ২ জবির শহীদ সাজিদ ভবনে টানা ৪ দিন বিদ্যুৎ থাকবে না
- ৩ ছাত্রলীগকে বলা হতো—তোমরা পরীক্ষায় বসো, চাকরির ব্যবস্থা আমরা করে দেবো
- ৪ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতেই কেন্দ্রে যাবো: রাবি উপাচার্য
- ৫ শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়াসহ ৫ দাবি জবি ছাত্র অধিকার পরিষদের