ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে শহীদ রিমু দিবস পালন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রমৈত্রী নেতা জুবায়ের চৌধুরী রিমুর ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রমৈত্রীর দলীয় ট্রেন্ট থেকে একটি শোকর‌্যালি বের করেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের সামনে রিমুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আশরাফুল হক তোতা।

এছাড়া কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, মনিরউদ্দিন পান্না, মতিউর রহমান মতি, শাহারুল ইসলাম পিয়া, ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক তামিম সিরাজী, সাংগঠনিক সম্পাদক সম্রাট রায়হান, ছাত্রনেতা জুয়েল খান, অহিদুর রহমান অহি ও মারুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর শিবির ক্যাডারদের হাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে নিহত হন জুবায়ের চৌধুরী রিমু।

রাশেদ রিন্টু/এএম/এমএস