কুবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ২০১৭ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর ২০১৭ তারিখ অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ২ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৩ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৪ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য
- ৫ ইউজিসিতে শেষ ধাপে ঝুলে আছে ইবির নতুন দুই বিভাগের কার্যক্রম