ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০ প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত তালিকাটি রেজিস্ট্রার ভবনের ২০৭ নম্বর কক্ষের নোটিশ বোর্ডে দেয়া আছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির ৪৬ ধারা অনুযায়ী ঘোষিত তফসিল অনুসারে রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট শাখা থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ঢাকার বাইরের ৪২টি কেন্দ্রে এবং ঢাকায় ৩টি কেন্দ্রে আগামী ৬, ১৩ ও ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বেলা ১টা পর্যন্ত চলবে।
এমএইচ/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জলজ জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের আহ্বান
- ২ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
- ৩ জাবির প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাইয়ে হামলার মদদদাতা শিক্ষকদের ছবি
- ৪ রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত
- ৫ ইমেরিটাস অধ্যাপক হলেন চার বিশিষ্ট শিক্ষাবিদ