শাবিতে ছাত্রজোটের ধর্মঘটে ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে।
এতে জয়দ্বীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফেটে গেছে বলে জানা গেছে। এ সময় আন্দোলনকারীদের শারিরীকভাবে হেনস্তাও করে হমলাকারীরা। হামলায় ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে নারী কর্মীদেরও মারধর করা হয়।
মুশফিকুর রহমান বলেন, প্রধান ফটক বন্ধ করে রাখায় বাধা দিয়েছি।
আব্দুল্লাহ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ক্যাম্পাস বন্ধ থাকলেও চলবে জকসুর ইফতার আয়োজন
- ২ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- ৩ জাবি ছাত্রীকে ‘ধর্ষণ-নির্যাতন’, অভিযুক্তের সনদ স্থগিত
- ৪ ধর্ষণে জড়িতের শাস্তির দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- ৫ ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার: ২৪ ঘণ্টার আলটিমেটাম ডাকসুর