ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। শুক্রবার ‘এ’ ও ‘বি’ এবং শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান জানান, এ বছর ১৯টি বিষয়ে ১ হাজার ১২০টি আসনের বিপরীতে প্রায় ৫৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রণের কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) ও হেল্পলাইন (০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২) থেকে জানা যাবে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

আরও পড়ুন