রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে রুয়েট প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইবা সিনু বলেন, ছোট ছোট ভাই বোনদের ওপর প্রশাসনের যে হামলা তার বিচার চাইতেছি। আমাদের দাবি হলো আমরা একটি নিরাপদ দেশ চাই এবং নিরাপদ সড়ক চাই।
এর আগে শনিবার রাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তিন দফা দাবি নিয়ে রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন রুয়েটের শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলন চলাকালে কোনো যানবাহন চলতে দেখা যায়নি।
আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ