ঢাবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়লো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে জানানো হয়- আগামী ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।
এর আগে এই সময়সীমা ছিল আগামী ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বর্ধিত করা হয়েছে।
উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই মঙ্গলবার শুরু হয়।
এমএইচ/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ এবার নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন জাবি শিবিরের
- ২ ঈদুল ফিতরের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস
- ৩ তৃতীয় কোনো ভাষা শিখলে চাকরির জন্য বসে থাকতে হবে না
- ৪ নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই
- ৫ ডাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক জিমনেসিয়াম