ডিগ্রি পরীক্ষা শুরু রোববার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা রোববার থেকে শুরু হবে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) দুপুর দেড়টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাদেশের ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৫টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা করতে বলা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মো.আমিনুল ইসলাম/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ২ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৩ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৪ ইবিতে ১৪৫৬ পরিক্ষার্থীর অংশগ্রহণে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- ৫ ঢাবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন