কুবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) একসঙ্গে তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়।
গত ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১৭.৪৮ শতাংশ, ‘বি’ ইউনিটে ১৬.৮৫ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী।
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ এবং ২৬ নভেম্বর। ক্লাস শুরু হবে ২০১৯ সালের ১ জানুয়ারি।
আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ