জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রুটিনে আংশিক সংশোধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ আগস্টে অনুষ্ঠিতব্য ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৩০ আগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ কুষ্টিয়ায় ‘কথিত পীরকে’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
- ২ শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
- ৩ বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা
- ৪ অনলাইনে ক্লাস নেওয়া বাস্তবতার জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত
- ৫ পদত্যাগ আর তফসিল পরিবর্তনের বেড়াজালে ব্রাকসু, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা