জাবির চারুকলা বিভাগের শিল্পকলা প্রদর্শনী শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সপ্তাহব্যাপী শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে বলেন, শিল্পীগণ তাদের শিল্পকর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকেন। বিভাগীয় শিক্ষার্থীদের চিত্রকর্মের এ ধরনের প্রদর্শনী মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। তারা এ কাজের মধ্য দিয়ে শিল্প-চেতনার গভীরে প্রবেশ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, সামাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, বিভাগীয় সভাপতি শারমিন জামান ও প্রাক্তন সভাপতি এম এম ময়েজউদ্দিন।
হাফিজুর রহমান/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ২ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৩ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৪ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী
- ৫ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন