ইবিতে বেতন-ফি কমানোর দাবিতে প্রশাসন ভবন অবরোধ
বেতন ও ভর্তি ফিসহ অন্যান্যা ফি কমানোর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ৯টা থেকে তারা ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করেন। পরে সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করেন।
প্রশাসন ভবন অবরোধ করে শিক্ষার্থীরা ‘বাবার রক্ত যদি সেই চুষতে হবে, প্রাইভেট না হয়ে পাবলিক কেন তবে??, ছাত্রের টাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নয়, হৈ হৈ রৈ রৈ এত টাকা গেল কই, এক দফা এক দাবি বেতন ফি কমাতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপস্থিন হন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন শিক্ষকরা। পরে আন্দোলনকারীদের ১০ জন প্রতিনিধির সঙ্গে উপাচার্যের আলোচনার প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে আন্দোলনকারী দুই ছাত্র গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফিসহ অন্যান্যা ফি চারগুণ বৃদ্ধি করে সাড়ে ৩ হাজার থেকে ১৪ হাজার করা হয়। এখন প্রতি বছর সাড়ে ৯ হাজার টাকা গুনতে হচ্ছে। যা আগে ছিল ৩ হাজার। এত টাকা বহন করা সকলের পক্ষে সম্ভব নয়। এ কারণে আমাদের অনেক বন্ধু ফরম ফিলাপ করতে পারছে না। এ সকল ফি না কমানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ২ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৩ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৪ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য
- ৫ ইউজিসিতে শেষ ধাপে ঝুলে আছে ইবির নতুন দুই বিভাগের কার্যক্রম