বাংলাদেশি গবেষকের উদ্যোগে আন্তর্জাতিক প্রকাশনা প্লাটফর্ম
বাংলাদেশি গবেষক ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগের শিক্ষক মো. এখলাস উদ্দিনের উদ্যোগে ইউনিভার্স পাবলিশিং গ্রুপ (ইউনিভার্স পিজি) নামে নতুন একটি আন্তর্জাতিক প্রকাশনা প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। বিদেশি সহযোগীদের সহায়তায় এ বছরের মার্চের শেষ সপ্তাহে প্ল্যাটফর্মটি চালু করেন মো. এখলাস উদ্দিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৩৫ এস ভার্মন্ট এভিনিউয়ে ইউনিভার্স পিজির প্রধান কার্যালয়। এ ছাড়া বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এর অফিস রয়েছে।
গবেষক মো. এখলাস উদ্দিন জানান, পাঁচটি জার্নাল যেমন- বায়োসাইন্সেস, মেডিক্যাল অ্যান্ড হেল্থ সাইন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজি, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এবং বিজনেস অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ জার্নাল আকারে ইউনিভার্স পিজিতে গুণগত মানসম্পন্ন প্রবন্ধগুলো প্রকাশ করা হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে www.universepg.com ভিজিট করতে পারেন।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০