৪০ দিনের ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
গ্রীষ্মকালীন অবকাশ, লাইলতুল ক্বদর, জুমাতুল বিদা, বুদ্ধপূর্ণিমা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে আজ থেকে। ছুটি শেষ হবে আগামী ১৩ জুন।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ জুন থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে আবাসিক হলগুলো খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের জানিয়েছেন, ছুটির মধ্যেও বেশকিছু বিভাগের ক্লাস-পরীক্ষা চলবে। সেই বিবেচনায় এসব শিক্ষার্থীদের জন্য অফিস চলাকালীন সময় (৩০ মে) পর্যন্ত হল খোলা রাখা হবে।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’