দীর্ঘ ছুটিতে ঢাকা কলেজ
দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা কলেজ। রোববার ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়েছে, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২১ মে ২০১৯ থেকে ২০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।
সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং একাদশ শ্রেণির ভর্তি, অনার্স ও মাস্টার্স শ্রেণির ফরম পূরণ ও এইচ.এস.সি ব্যবহারিক পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ এবার নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন জাবি শিবিরের
- ২ ঈদুল ফিতরের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস
- ৩ তৃতীয় কোনো ভাষা শিখলে চাকরির জন্য বসে থাকতে হবে না
- ৪ নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই
- ৫ ডাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক জিমনেসিয়াম