জবি উপাচার্যের সঙ্গে ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
রোববার (২৬ মে) চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যবিশিষ্ট শিক্ষকদের দলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় উভয়পক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ চুক্তিতে একমত হন।
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মনিরা জাহানসহ বিভিন্ন বিভাগের শিকক্ষরা উপস্থিত ছিলেন।
ইমরান খান/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ২ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৩ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৪ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য
- ৫ ইউজিসিতে শেষ ধাপে ঝুলে আছে ইবির নতুন দুই বিভাগের কার্যক্রম