অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ঢাবি শিক্ষক সমিতির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর অশোভনীয় বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অর্থমন্ত্রীকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকরা এ দাবি জানান।
বিবৃতিতে, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞানের অভাব ও পদোন্নতির কোনো নীতিমালা নেই’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এরকম বক্তব্যকে অবিবেচনাপ্রসূত ও অসংলগ্ন উল্লেখ করে এ বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রী হিসেবে নেয়া শপথে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি কোনো আচরণ করবেন না।’ অথচ তার বর্ণনা ও অঙ্গভঙ্গির মাধ্যমে এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে মন্ত্রী হিসেবে নেয়া তার শপথ ভঙ্গ করেছেন বলে শিক্ষকরা মনে করেন।
এরই পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রী হিসেবে থাকার সকল নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছেন। তাই শিক্ষকরা তাকে অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান।
এমএইচ/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ