রাবিতে ঈদের ছুটি রোববার শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুটি আগামী রোববার ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আবাসিক হলগুলো ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খালি করতে হবে এবং ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় হলসমূহ খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
রাশেদ রিন্টু/এআরএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ