‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এড়াতে জবিতে রাতে নিষেধাজ্ঞা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপাচর্যের নির্দেশক্রমে রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।

এ প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, যেহেতু আমাদের হল নাই অনাবাসিক প্রতিষ্ঠান, তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর সাড়ে ১০টার পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলতে রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
ইমরান খান/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন