প্রীতি ম্যাচে সাংবাদিকদের হারালো শিক্ষকরা
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা) বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে শিক্ষকরা।সাংবাদিকদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে শিক্ষক সমিতি।
শনিবার বিকেল পাঁচটায় শুরু হওয়া এ ম্যাচে বিজয়ী দলের পক্ষে একটি মাত্র গোল করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। তিনি ম্যাচের প্রথমার্ধে গোল করে শিক্ষক সমিতিকে এগিয়ে নেন। গোলটির পেছন অবদান ছিল অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আব্দুস সালাতের। বিজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভূঁইয়া।
অপরদিকে, সাংবাদিক সমিতির ক্যাপ্টেন ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন মাহমুদ।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অধ্যাপক ড. আমজাদ আলী।
এসময় উপাচার্য বলেন, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে এমন ম্যাচ সত্যিই একটি ইতিহাস তৈরি করেছে। এর মধ্যে ছাত্র এবং শিক্ষকদের সুসম্পর্কের সেতু বন্ধন তৈরি হয়েছে। ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন অব্যহত থাকে এ ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএইচ/এএইচ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ