বিজয় দিবসে ডুজার স্থিরচিত্র প্রদর্শনী
মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে ‘সাহসের জয়’ স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। মুক্তিযুদ্ধের সময়ের এসব স্থিরচিত্র সাধারণ মানুষকে মনোযোগ সহকারে দেখতে দেখা যায়।
সোমবার সকাল সাড়ে ১০টায় এ স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়। স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডুজার সভাপতি রায়হানুল ইসলাম আবিরসহ সাংবাদিক সমিতির অন্য নেতারা।

প্রদর্শনী শুরুর পর থেকে বিভিন্ন শ্রেণির মানুষ আগ্রহ উদ্দীপনা নিয়ে দেখতে থাকে। এসব স্থিরচিত্র নিজের মুঠোফোনে ধারণ করেন অনেকে।
ঢাবি উপাচার্য আখতারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকরা যে অবদান রেখেছিল তা অনস্বীকার্য। এখানে যেসব চিত্র রয়েছে, সেখানে সাংবাদিকদের ভূমিকা ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, এসব ছবিতে দেখা যায় একাত্তরে এদেশের মানুষ কতটা বিজয়ের জন্য উন্মুখ ছিলেন। এদেশের সব শ্রেণির মানুষের জীবন শঙ্কায় ছিলেন। প্রদর্শনীতে একাত্তরের বাস্তবচিত্র ফুটে উঠেছে।

ডুজার সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি কলম যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা দেখানোর জন্য মূলত এই প্রদর্শনী। প্রবীণ সাংবাদিকরা দেশের জন্য কি ভূমিকা রেখেছিলেন তা নবীন সাংবাদিকরা জানতে পারবে। এছাড়াও সাধারণ জনগণ একাত্তরের মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে জানতে পারবে।
জেএইচ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রুয়েটে ছাত্রীকে নিপীড়নের দায়ে আজীবন বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীর শাস্তি
- ২ বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ডাকসুর উদ্বেগ
- ৩ ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৪ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন
- ৫ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪’র