করোনায় ছুটি বেড়েছে বশেফমুবিপ্রবির
করোনাভাইরাসের (কোডিভ-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বশেফমুবিপ্রবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বঘোষিত ৩১ মার্চের পরিবর্তে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজ ঘরে অবস্থান করা। আমাদের সচেতনতাই কেবল পারে করোনা প্রতিরোধ করতে।
এর আগে গত ১৬ মার্চ সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত।
এইচএ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০