করোনায় প্রাণ গেল ঢাবি অধ্যাপকের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
এর আগে গত শনিবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে তার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আল-সাদী ভূঁইয়া/এসআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ