লিউকেমিয়ায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তালহা আরিফ (২২) মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। এইভাবে একজন শিক্ষার্থী চলে যাওয়া আমাদের অনেক পীড়া দেয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। পরিবারের প্রতি সহমর্মিতা পোষণ করছি।
আবু তালহা আরিফের মরদেহ তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দাফন করা হবে।
এফআর/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ২ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ৩ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৪ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৫ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী