জাবিতে ‘বি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ২৯ অক্টোবর ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘জি’ ইউনিট (আইবিএ-জেইউ) এবং ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admissionresults ও মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
হাফিজুর রহমান/এমজেড/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ কুষ্টিয়ায় ‘কথিত পীরকে’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
- ২ শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
- ৩ বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা
- ৪ অনলাইনে ক্লাস নেওয়া বাস্তবতার জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত
- ৫ পদত্যাগ আর তফসিল পরিবর্তনের বেড়াজালে ব্রাকসু, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা