ইবি আইটি সোসাইটির সভাপতি ফাহাদ সম্পাদক সিরাজুল
অবশেষে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (আইইউআইটিএস)। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯টায় সংগঠনটির এক ভার্চুয়াল আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
কমিটিতে সভাপতি হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আল ফিকহ্ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের এ এস এম ফাহাদ এবং একই শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে নাবিলা আনজুম নিশু, হাসান আল মেহেদী, সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুনিরা আঞ্জুম মুক্তা, সাকিরা ইসলাম নীলা, সাংগঠনিক সম্পাদক পদে আহসান হাবিব রিহাদ, শরিফুল ইসলাম, পূর্বাশা গোস্বামী, হাসনায়েন রহমান দৃষ্টি, অর্থ সম্পাদক পদে রাকিবুল হাসান চৌধুরী রাফাত, দফতর সম্পাদক পদে মৃত্তিকা খান, প্রচার সম্পাদক হিসেবে রেদোয়ানুল হক ইমরান, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ফারিয়া ইসলাম মিম, আখি, আলভি রহমান, লাবণ্য, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে অর্নব হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইমরান খান, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সাব্বির আহমেদ, সামি আল সাদ আওন, রাফেল আহমেদ অঙ্কন ও তেরজোমানি আয়শা দ্বায়িত্ব পেয়েছেন।
রায়হান মাহবুব/এসএমএম/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ