ইবির তিন হলে নতুন প্রভোস্ট
বাঁ থেকে অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ড. ওবায়দুল ইসলাম ও ড. মানজুরুল হক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন হলে নতুন তিন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। সাদ্দাম হোসেন হল, লালন শাহ ও শহীদ জিয়াউর রহমান হলে আগামী এক বছরের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
মঙ্গলবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদ জিয়াউর রহমান হলে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মানজুরুল হক, সাদ্দাম হোসেন হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার, লালন শাহ হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোত্তালেব এবং সাদ্দাম হোসেন হলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান দায়িত্ব পালন করেন।
রায়হান মাহবুব/এসজে/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ