আন্তঃবিভাগ ফুটবলে জাবির সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
সরকার ও রাজনীতি বিভাগের সায়েমের দেয়া একমাত্র গোলে ইতিহাস বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বশির আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
হাফিজুর রহমান/একে/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ২ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ৩ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৪ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৫ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী