শাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় ১১তম কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
স্বপন দেবনাথকে সভাপতি, সৌচিত্র গোপীকে সাধারণ সম্পাদক এবং কাজী আল রাকিব পিয়াসকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, কেন্দ্রীয় সদস্য মাহমুদা খাঁ, সাবেক সাংগঠনিক সম্পাদক জলি তালুকদার, সিলেট জেলা সংসদের সভাপতি সহিদুজ্জামান পাপলু প্রমুখ।
আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ২ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৩ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৪ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী
- ৫ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন