ক্যাম্পাস খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা আগামী ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ দাবিতে স্মারকলিপি দেবে বলে ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) নীলক্ষেত মোড়ে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে তারা এ ঘোষণা দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এর আগে গত রোববার (৩০ মে) একই দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেদিন নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা থাকলেও আবহাওয়ার কারণে তা প্রত্যাহার করা হয়েছিল।
এমইউ/এআরএ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ২ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৩ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৪ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ
- ৫ রাবিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হলো ‘নজরুল চর্চা কেন্দ্র’