অধ্যাপকের বাসায় চুরি
প্রতীকী ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে তার তিন তলার আবাসিক বাসার পেছনের দরজা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।
আবদুল লতিফ মাসুম জানান, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি পেছনের দরজা ভাঙ্গা ও তালা খোলা। আমরা বাসায় রাতে ১টার পরে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত দুইটার পরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরো জানান, বাসা থেকে একটি টেলিভিশন ও কম্পিউটার চুরি হয়েছে। যার মধ্যে আমার গবেষণা বিষয়ক গুরুত্বপূর্ন তথ্য রয়েছে।
চুরির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসার জেফরুল হাসান চৌধুরী বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে একটি জিডি করা হয়েছে। মালামাল খোয়া যাওয়ার বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।
হাফিজুর রহমান/এএইচ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ২ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ৩ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৪ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৫ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী