শিক্ষর্থীকে হয়রানির দায়ে ঢাবিতে আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের এক ছাত্রীকে হয়রানি করার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটকৃতরা হচ্ছেন, আশরাফ ও আসাদ। তারা ঢাবির ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিম।
জানা গেছে, আশরাফ বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠাতো। আর আসাদ ওই ছাত্রীকে কয়েক দফায় হুমকি-ধামকি দিয়েছে।
শনিবার ওই ছাত্রী প্রক্টরের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। এর ভিত্তিতে রোববার দুপুরে তাদেরকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ছাত্রীকে লাঞ্চিত করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় দেয়া হয়েছে। তবে দোষ প্রমানিত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিস্কার করা হতে পারে।
এমএইচ/এএইচ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ২ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ৩ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৪ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৫ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী