রাবি সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ২৫-২৬ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও রাবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ২৫ ও ২৬ ফ্রেব্রুয়ারি দু`দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক।
১৯৬৪ সালে বিভাগ শুরু হওয়ার পর থেকে আগের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম বলেন, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করার করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ ডিসেম্বর।
তিনি বলেন, রেজিস্ট্রেশন ফরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে। এ ওয়েবসাইটে ফরম পূরণের দিক নির্দেশনা ও নির্ধারিত ফি সম্পর্কে জানা যাবে। এছাড়া যেকোনো প্রয়োজনে ০১৮২৩৩৮৫৪৮২, ০১৭৭৫৩৫৯৭১৫ ও ০১৭১৬৬৯৯৭৫৯ নম্বরে যোগাযোগের জন্যে বলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।
রাশেদ রিন্টু/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ২ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ৩ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৪ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৫ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী