শাবি উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সক্ষাৎ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বুধবার দুপুরে শাবি উপাচার্যের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে অধ্যাপক আব্দুল মান্নান দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা পরিস্থিতি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে মঞ্জুরী কমিশন ও বিশ্ববিদ্যালয়সমূহের পারস্পারিক সম্পর্ক ও ভূমিকার বিষয়ে তার মূল্যবান নির্দেশনা তুলে ধরেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, বিভাগ পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
এর আগে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো. জহিরুল ইসলাম (অব.)।
আব্দুল্লাহ আল মনসুর/এমএএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আর্থিক সংকটে থাকা মুনায়েমের পাশে ছাত্রদল, জবিতে ভর্তি সম্পন্ন
- ২ ডাকসুতে যতদিন আছি ততদিন ফাও খাওয়া-চাঁদাবাজি ফেরত আসতে পারবে না
- ৩ পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ৪ জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ২৬ ফেব্রুয়ারি
- ৫ জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা