জাবি শিক্ষক সমিতির কর্মবিরতি
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পাঁচ দিনের সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার কক্ষে জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার থেকে আগামী ২ জানুয়ারি (শনিবার) পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম এ কর্মসূচির আওতা মুক্ত থাকবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, অবিলম্বে এ সকল অসঙ্গতি দূর করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য শিক্ষকরা কোনো দায়ভার গ্রহণ করবেন না।
হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’