জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা শুরু
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুরু হয়েছে প্রজাপতি মেলা।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার।

এ সময় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
প্রজাপতির মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে আমাদের আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে বনাঞ্চলকে টিকিয়ে রাখে। প্রজাপতি ছোট পতঙ্গ হলেও আমাদের বানঞ্চল টিকিয়ে রাখে। আজকে এ প্রজাপতি মেলার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃতিতে ফিরে যায়। আমাদের উন্নয়ন যেন প্রকৃতিতে ধ্বংস করে না হয়। প্রকৃতিতে আমাদের রক্ষা করতে হবে এর কোনো বিকল্প নেই।

পূর্বে জাহাঙ্গীরনগরে ১২০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে ৬০ প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। সবুজ বনাঞ্চল টিকিয়ে না রাখলে ভবিষ্যতে প্রজাতির সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা করেন অধ্যাপক মনোয়ার হোসেন।
দিনব্যাপী প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করার মধ্য দিয়ে শেষ হবে প্রজাপতি মেলা।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রুয়েটে ছাত্রীকে নিপীড়নের দায়ে আজীবন বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীর শাস্তি
- ২ বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ডাকসুর উদ্বেগ
- ৩ ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৪ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন
- ৫ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪’র