রাবির হল থেকে ককটেল উদ্ধার
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের মাঠ থেকে ককটেলটি উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ক্যান্টিনের সামনের মাঠে ককটেল সদৃশ একটি বস্ত কে বা কারা ফেলে রেখে যায়। শনিবার ১২টার দিকে হলের দায়িত্বরত গার্ড দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনে আমি প্রক্টরকে জানিয়েছিলাম।’
এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, পুলিশ ওই হল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। তবে কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায় নি।
রাশেদ রিন্টু/এসএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হাতের টানেই উঠে আসছে নতুন সড়কের কার্পেটিং
- ২ ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদুল
- ৩ রাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের পৃথক ওয়াশরুম-অযুখানা নির্মাণ
- ৪ ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত
- ৫ ঢাবিতে নববর্ষের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে