খুবিতে বন্ধ ছিল শিক্ষকদের কাজ
বুধবার ৩য় দিনেও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হয়েছে। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
অবস্থান কর্মসূচি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মো. সারওয়ার জাহান। কর্মসূচিতে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এমএএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- ২ জাবি ছাত্রীকে ‘ধর্ষণ-নির্যাতন’, অভিযুক্তের সনদ স্থগিত
- ৩ ধর্ষণে জড়িতের শাস্তির দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- ৪ ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার: ২৪ ঘণ্টার আলটিমেটাম ডাকসুর
- ৫ শেকৃবি শিবিরের নতুন সভাপতি মেহেদী, সেক্রেটারি আতিক