নোবিপ্রবির প্রশাসনিক ভবনে আগুনে পুড়লো দুই কক্ষের আসবাবপত্র
পুড়ে গেছে আসবাবপত্র
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাদের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিসি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবুও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তাদের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ