রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
ফাইল ছবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। ওই দিন থেকে এক যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।
রাকিবুল ইসলাম রুবেল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ